সংবাদ শিরোনাম ::
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা বন ধ্বংস করে ইন্ডাস্ট্রি করা ব্যক্তিই পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু ৭৩ কোটি টাকায় ফিফা বিশ্বকাপের স্বত্ব কিনছে বিটিভি অনলাইন নিউজ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার রামিসা হত্যাকাণ্ডের বিচারআইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : মন্ত্রীকে স্পিকার

মেক্সিকোতে নতুন ‘বন্ধু’র দেখা পেলেন মেহজাবীন

দিন কয়েক আগে মেক্সিকোর সাগরপাড়ে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। নেটমাধ্যমে তার ছবিগুলো ব্যাপক ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, ক্যানকানে কার সঙ্গে ঘুরছেন তিশা? এর জবাব পাওয়া গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আজকের ফেসবুক পোস্টে। ক্যানকানে আছেন তিনিও। তবে তিশার সঙ্গে এক ছবিতে দেখা না গেলেও একসঙ্গে লেন্সবন্দি হলেন নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করেন মেহজাবীন। ক্যাপশনে লেখেন, “আমার নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে পরিচিত হও।”

ডলফিন ‘ওউম’-এর ঠোঁটে মেহজাবীনের চুমু
ডলফিন ‘ওউম’-এর ঠোঁটে মেহজাবীনের চুমু

ছবিতে নতুন বন্ধুর সঙ্গে খুব আদুরে ভঙ্গিতে ধরা দেন ‘পুনর্জন্ম’ অভিনেত্রী। মেহজাবীনের গালে চুমু এঁকে দেন তার বন্ধু। বিনিময়ে এবার বন্ধুটির ঠোঁটেও চুমু খান নায়িকা। মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। মজার ব্যাপার হলো, তার নতুন বন্ধুটি কোনো মানুষ নয় বরং একটি মাছ। ‘ডলফিন পার্ক ক্যানকান’-এ এসে দেখা মিলল তার নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে।

সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে উড়াল দেন একঝাঁক অভিনয় তারকা। সেই দলে ছিলেন তিশা-মেহজাবীনও। ধারণা করা হচ্ছে অনুষ্ঠান শেষে অবকাশ যাপনে এখন মেক্সিকোতে আছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : সংসদে রুমিন ফারহানা

মেক্সিকোতে নতুন ‘বন্ধু’র দেখা পেলেন মেহজাবীন

আপডেট সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২