ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

‘জনমকথা’ প্রকাশ করলেন ফখরুল শাওন

দেশের প্রথম এবং বৃহত্তম রেডিও স্টেশন ‘রেডিও টুডে এফ এম ৮৯.৬’-এর ‘হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট’ হিসেবে কর্মরত আছেন ফখরুল হক শাওন। পাশাপাশি শখের বসে গানও করেন। এর আগে কয়েকটি গানে শোনা গিয়েছে তার কণ্ঠ। এবার নিয়ে এসেছেন নতুন গান ‘জনমকথা’।

গানটির কথা লিখেছেন শওকত সমুদ্র। সুর করেছেন দিব্য নাসের এবং সংগীতায়োজনে ছিলেন শুনু সৌরভ। এটি মূলত গীতিকবির প্রথম বই ‘ইশ্বরের বনবাস’ এর একটি কবিতা।

গান প্রসঙ্গে ফখরুল শাওন বলেন, “আমি প্রফেশনাল সংগীতশিল্পী নই। কিন্তু শিল্প-সাহিত্যের এই শাখাটি নিয়ে আমার আগ্রহ অনেক। গান নিয়ে অনেক কাজ করার ইচ্ছে আছে। প্রথম মৌলিক গান ‘ঘোর’ প্রকাশ পাবার পর মৌলিক গান করার ইচ্ছেটা বেড়ে যায়।”

তিনি আরও যোগ করেন, ‘গানটির জন্য শ্রোতাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। প্রতিটি মন্তব্য নিজের মান-উন্নয়নের জন্য অনেক সহায়ক হবে। এরই মধ্যে গানটির ভিডিও করার পরামর্শ এসেছে অনেকের কাছ থেকে। এ ব্যাপারেও চিন্তা আছে। শ্রোতাদের ভালোবাসা থাকলে নিয়মিত গান প্রকাশ করতে চাই।’

উল্লেখ্য, ইউটিউবে নিজের চ্যানেল ‘ফখরুল শাওন’ থেকে লিরিকাল ভিডিও আকারে গানটি উন্মুক্ত করেন এই গায়ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

‘জনমকথা’ প্রকাশ করলেন ফখরুল শাওন

আপডেট সময় ০৬:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২