ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ  গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা

চট্টগ্রামে সাকা চৌধুরীর বাসভবন ঘেরাও

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রামের গুডস হিলের বাসভবন ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর জামাল খানের মোড়ে সংগঠনের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। পরে সমাবেশ থেকে বাসভবন ঘেরাও করেন তারা।

সমাবেশে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর আহমেদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ‍‍’, ‘বীর মুক্তিযোদ্ধা‍‍’ এবং ‘শহীদ‍‍’ শব্দগুলো আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী সাকাকে তার পুত্র হুম্মাম কাদের চৌধুরী ‍‍‘শহীদ‍‍’ বলে লাল-সবুজের পতাকার অবমাননা করেছে। আমরা অবিলম্বে তার বিচার চাই।

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে মুক্তিযোদ্ধাদের ধরে নির্যাতন করা হতো সাকার গুডস হিলের বাড়িতে। পাকিস্তানি ঘাতক বাহিনীকে সঙ্গে করে মুক্তিযোদ্ধা পরিবারের নারীদের ওপর অমানবিক নির্যাতন চালাত সাকা। এসময় তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদের রাজনীতি নিষিদ্ধ এবং তাদোর সম্পদ বাজেয়াপ্তেরও দাবি জানান।

এর আগে, শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মিছিল থেকে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ

চট্টগ্রামে সাকা চৌধুরীর বাসভবন ঘেরাও

আপডেট সময় ০১:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২