ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

তেঁতুলিয়ায় তাপমাত্রা আরেকটু কমেছে

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এরপরও কমেছে তাপমাত্রা। শনিবার (২৯ অক্টোবর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। যা শুক্রবার (২৮ অক্টোবর) ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।দেশের সার্বিক আবহাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সকাল ৬টায় প্রায় ৩ কিলোমিটার ভিজিবিলিটি ছিল (তিন কিলোমিটার পর্যন্ত দেখা গেছে)। আবহাওয়ার মেথড অনুযায়ী এক কিলোমিটারের নিচে ভিজিবিলিটি হলে তখন কুয়াশা বলা হয়। দেশের কোথাও এখন এক কিলোমিটারের নিচে ভিজিবিলিটি আসেনি।’ এটাকে কুয়াশা বলা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, ‘এটা হওয়ার কারণ হলো ঘূর্ণিঝড় সিত্রাং যাওয়ার পর তাপমাত্রা ওঠানামা করছে। বিশেষ করে রাতের তাপমাত্রা এখন কমে যাচ্ছে। তাপমাত্রা বেশি কমে গেলে আবহাওয়ার জলীয়বাষ্প বাতাস ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। তখন জলীয়বাষ্পের কণাগুলো চোখের ভিজিবিলিটি কমিয়ে দেয়।’

শীত প্রসঙ্গে তিনি বলেন, ‘আবহাওয়ায় শীতের ভাব থাকলেও এটাকে শীত বলা যাবে না। শীতের মূল প্রভাব শুরু হবে নভেম্বরের ১৫ তারিখের পর থেকে। এখন যেটা আছে, এটাকে হেমন্তের শীত বলা হয়। মূল শীতের ধাক্কাটা ডিসেম্বরের আগে আসবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

তেঁতুলিয়ায় তাপমাত্রা আরেকটু কমেছে

আপডেট সময় ১২:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২