ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা অর্থপাচার, সম্পদ আত্মসাৎ ও কর অনিয়মের অভিযোগ, জুলফিকার রহমানকে ঘিরে নিরপেক্ষ তদন্তের দাবি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ পদ্মা লাইফে একের পর এক অনিয়মের অভিযোগ

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

প্রবাসীদের বৈধপথে আরও বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত রেমিট্যান্স বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (২৮ অক্টোবর) কনস্যুলেট জেনারেল জানায়, বৃহস্পতিবার কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রিপরিষদ সচিবকে স্বাগত জানান। এরপর তিনি ‘রেমিট্যান্স-এর গুরুত্ব : বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠকে নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহীত পদক্ষেপসমূহের উল্লেখ করে প্রবাসীদের বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে  তিনি তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান।

পরে কনসাল জেনারেল কনস্যুলেটের বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করেন। কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য কনস্যুলেটের কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান

আপডেট সময় ১০:২৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২