সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল ফেনীতে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রধানমন্ত্রী-১৪ দল নেতাদের বৈঠক আজ

ঢাকা: ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই) সন্ধ্য ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সংকট তৈরির আশঙ্কার প্রেক্ষাপটে জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

এক বছর তিন মাস পর ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করবেন আওয়ামী প্রধান।   গত বছর ১৫ মার্চ সর্বশেষ বৈঠক হয়েছিল তাদের।

আওয়ামী লীগ ও জোট শরিকদের শীর্ষ নেতারা এ বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক পরিবর্তন হয়েছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরণের সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে রাজপথের প্রধান বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সরকারের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু করেছে।

দলটি বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধু নির্বাচন বর্জনই নয়, ভোট হবে দেবে না বলেও তারা বদ্ধ পরিকর।

এদিকে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সাবেক মহাজোটের অন্যতম শরিক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তিন মেয়াদের সরকারের প্রথম ও দ্বিতীয় মেয়াদে সরকারের অংশীদার সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও টানা পোড়েন চলছে। বিভিন্ন কারণে ইতোমধ্যে দল দুটির মধ্যে বেশ দূরত্বও তৈরি হয়েছে। জাতীয় পার্টির ওপর আস্থা করাও আওয়ামী লীগের জন্য এখন কঠিন। এ পরিস্থিতি ১৪ দলই এখন পর্যন্ত নির্ভরযোগ্য জোট হয়ে টিকে আছে। যদিও বিভিন্ন সময় শরিক কিছু দলের সঙ্গে আওয়ামী লীগের মতানৈক্য দেখা যায়। কোনো কোনো দলের শীর্ষ নেতারা সরকারের কঠোর সমালোচনাও করেন।

এ পরিস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে ১৪ দলের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটিকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেও দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার (১৬ জুলাই) রাতে জোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীর সঙ্গে জোট নেতাদের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২

প্রধানমন্ত্রী-১৪ দল নেতাদের বৈঠক আজ

আপডেট সময় ১১:৪৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩