ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

জয়ের পথে আরাফাত

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজে স্থাপিত নির্বাচনী তথ্য/ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা করা হচ্ছে। বিকেল থেকে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান কেন্দ্রে ভোটের ফল প্রকাশ করছেন।

মোট ১২৪ কেন্দ্রের মধ্যে সন্ধ্যা ৭টা ৩২ মিনিট পর্যন্ত ১০৮ কেন্দ্রের ফল জানা গেছে। নৌকা প্রতীক পেয়েছে ২৫ হাজার ৬৬ ভোট ও একতারা পেয়েছে ৪ হাজার ৯৪৪ ভোট। এ ছাড়া লাঙ্গল প্রতীক পেয়েছে ১ হাজার ১৮৫ ভোট।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকে মো. আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকে মো. আশরাফুল হোসেন আলম, ট্রাক প্রতীকে মো. তারেকুল ইসলাম ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে শেখ হাবিবুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সিকদার আনিসুর রহমান জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মো. রাশিদুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ট্রাক প্রতীকের প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঞা ভোট বর্জন করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১৫, ১৮, ১৯, ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়েছে এই নির্বাচনে। নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনাররা। ঢাকা-১৭ আসনের মোট ১২৪ ভোটকেন্দ্রে ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

সম্প্রতি সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

জয়ের পথে আরাফাত

আপডেট সময় ০৭:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩