ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

ঢাকা-১৭ নির্বাচন: ভোট বর্জন করলেন ট্রাক প্রতীকের প্রার্থী

ঢাকা: আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অভিযোগ করে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট বর্জন করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁইয়া।

সোমবার (১৬ জুলাই) রাজধানীর বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

মো. তারেকুল ইসলাম ভূঁইয়া বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমি একজন স্বতন্ত্র প্রার্থী, ছোট প্রার্থী। আমার এজেন্টদের প্রশাসন কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। আমাকে যদি সবাই মিলে সহযোগিতা করতো, প্রশাসন-নির্বাচন কমিশন থেকে ভোটের দিন পর্যন্ত তাহলে আমি নির্বাচনে থাকতাম। আমার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। হাইকোর্ট থেকে আমি ২৬ জুন রায় নিয়ে আসছি।

তিনি আরও বলেন, আমি কেন্দ্র পরিদর্শনের জন্য গুলশান দিয়ে ঢুকতে গিয়ে আমার গাড়ি আটক করা হয়েছে। প্রায় আধা ঘণ্টা ওখানে আমাকে আটক রাখার পর বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেতরে এসেছি।

তিনি আরও অভিযোগ করেন, দুই-তিনটি কেন্দ্র পরিদর্শন করে আমি দেখেছি, সেখানে কোনো ভোটার নেই। সরকার দলীয় লোক ছাড়া আর কেউ সেখানে নেই। আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি৷ তারা যে যার বাসায় চলে গেছে।

তিনি বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো প্রকারেই সম্ভব না। এ নির্বাচনে অংশগ্রহণ করার একটি কারণ জাতিকে আমি দেখাতে চেয়েছিলাম, সামনে জাতীয় নির্বাচনকে রেখে ঢাকা-১৭ আসনের নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। কিন্তু কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ হলেও বাইরের পরিবেশ শান্তিপূর্ণ নয়। আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে৷ কাজেই এভাবে নির্বাচন করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনকে আগে অনেকগুলো অভিযোগ করেছিলাম, কিন্তু তারা আমাদের কথায় দাম দেয়নি। যেহেতু আমরা স্বতন্ত্র প্রার্থী, তাই আমাদের কোনো মূল্যায়ন নেই। তাই আমি আমার আত্মসম্মান নিয়ে প্রথমেই নির্বাচন থেকে সরে যাচ্ছি৷। আমি ভোট বর্জন করছি।

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ঢাকা-১৭ আসনে মোট আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র মো. আকতার হোসেন, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশেদুল হাসান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

ঢাকা-১৭ নির্বাচন: ভোট বর্জন করলেন ট্রাক প্রতীকের প্রার্থী

আপডেট সময় ০৪:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩