ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

হিরো আলমকে গলাধাক্কা-মারপিট

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে আসেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ সময় পুলিশের সামনেই হামলার শিকার হন তিনি। সোমবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকাল ৩টার দিকে চারটি গাড়ি নিয়ে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন হিরো আলম। তিনি গেট দিয়ে ঢোকার সময় কয়েকজন ‘ভুয়া ভুয়া’ বলে আওয়াজ করছিলেন। এর মধ্যেই হিরো আলম তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রের দিকে হাঁটা শুরু করেন। একপর্যায়ে তিনি কেন্দ্রের সামনে গেলে কিছু লোকের হামলার মুখে পড়েন।

361502529_955803088972984_550314844323784370_n

প্রত্যক্ষদর্শীরা জানান, হিরো আলম এসময় কেন্দ্র থেকে বেরিয়ে যেতে চাইলে কয়েকজন দৌড়ে এসে তার ওপর হামলা চালায়। চড়-থাপ্পড়, কিল-ঘুসি ও গলাধাক্কা দিতে দিতে কেন্দ্র থেকে বের করে দেয়। বের হয়েও রেহাই পাননি হিরো আলম। সড়কে তাকে ফেলে কয়েক দফা কিল-ঘুসি দেওয়া হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এ সময় পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। তবে হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ার কারণে পুলিশ সদস্যরা হিরো আলমকে মারপিট থেকে বাঁচাতে পারেনি।

361132991_789227376002606_8679279321848864054_n

স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন, তারা হিরো আলমকে মারপিটের ঘটনায় জড়িত নন। তারা আরও দাবি করেন, যারা হিরো আলমের ওপর হামলা চালিয়েছে তারা অতি উৎসাহী।

দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মিয়াজী বলেন, আমরা হিরো আলমকে উদ্ধার করে তাকে ঘটনাস্থল থেকে বের হতে সহায়তা করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

হিরো আলমকে গলাধাক্কা-মারপিট

আপডেট সময় ০৪:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩