ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বললেন, ‘জয়ের ব্যাপারে খুব আশাবাদী’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আরেকটা বিষয় খেয়াল করছেন কিনা, আমরা বলছি যে, ভোট দিন। আমরা কিন্তু বলছি না যে— নৌকায় ভোট দিন।’

তিনি বলেন, ‘মানুষ ভোট দিতে আসলে ভোট নৌকা পড়বেই। আমাদের ডানে-বামে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোট কেন্দ্র নিয়ে আসা।’

ভোট দিতে পেরে ভালো লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোট তো সবসময় নৌকা দিয়েছি, এবারও নৌকায় দিচ্ছি। প্রার্থী হয়েছে কি হয়নি তার গুরুত্ব আছে, নৌকায় ভোট দেওয়াটাই সবচেয়ে বড় কথা আমার।’

নৌকার এই প্রার্থী বলেন, ‘আমি সকালে কয়েকটা কেন্দ্রে ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। গুলশান, বারিধারা ও বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু কালা চাঁদপুর, শাহজাদপুর বা নর্দার দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে। ভাষানটেকের দিকে গেলে দেখবেন ভোটার অনেক এসেছে। এখন কিন্তু ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভালোই ভোটার আসছেন জানিয়ে আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘কেমন ভোট পড়ছে তার জন্য ভোটকেন্দ্রে চোখ রাখতে হবে। তবে এখনই তার অ্যাডজাক্ট ফিগারটা বলা যাবে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

‘ভি চিহ্ন’ দেখিয়ে এ আরাফাত বললেন, ‘জয়ের ব্যাপারে খুব আশাবাদী’

আপডেট সময় ১২:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩