ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

গুগলের দুই সেবায় আসছে নতুন চমক

গুগলের দুইটি জনপ্রিয় সেবা জিমেইল ও গুগল চ্যাটে তিনটি নতুন ফিচার যুক্ত হচ্ছে। এরফলে ব্যবহারকারীরা ওয়েব ও মোবাইল ডিভাইসে আরও উন্নত সার্চ সেবা পাবেন বলে জানিয়েছে গুগল।

টেক জায়ান্ট গুগল বলছে, জিমেইল ও গুগলের এসব নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরো নির্ভুলভাবে সার্চ অপশন ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে সার্চ সাজেশন, জিমেইল লেভেল ও রিলেটেড রেজাল্টেও নতুনত্ব আসছে। যদিও প্রাথমিকভাবে নতুন ফিচারগুলো নির্দিষ্ট কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। পরবর্তীতে বিশ্বব্যাপী এটি অবমুক্ত করা হবে।

তিনটি আপডেট ইতোমধ্যেই গুগলের ওয়ার্ক প্লেস কাস্টমার, লিগেসি জি সুইট বেসিক অ্যান্ড বিজনেস ব্যবহারকারীরা পেয়েছেন। আর চলতি মাসেই অ্যান্ড্রয়েডের জন্য গুগল চ্যাটের নতুন ফিচার অবমুক্ত করা হবে।

এদিকে গুগল একটি ব্লগ পোস্টে জানায়, গুগল চ্যাটের সার্চ বাটনে সাজেশনস ফিচারটি ব্যবহারকারীর সার্চ করার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় থেকে প্রদর্শিত হবে। ফলে তারা দ্রুততার সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মেসেজ পুনরায় দেখতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

গুগলের দুই সেবায় আসছে নতুন চমক

আপডেট সময় ০৩:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২