সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা

হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা হঠাৎ বন্ধ হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের ব্যবহারকারীরা মেসেজ আদান প্রদান করতে পারছেন না।

ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটে ব্যবহারকারীরা কোন মেসেজ দিলেও তা যাচ্ছে না। একই ভাবে তারা নতুন কোন মেসেজ পাচ্ছেন না। ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে।

মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা দিতে পারছে না। ফলে কাউকে মেসেজ পাঠানো ও গ্রহণ করাও সম্ভব হচ্ছে না।

আন্তর্জাতিক গণমাধ্যম এএনআই এক টুইট বার্তায় জানায়, গত ত্রিশ মিনিট ধরে হোয়াটসঅ্যাপ তাদের পরিষেবা দিতে পারছে না। তবে কি কারণে এ সমস্যা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গেলো কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও শংঙ্কায় রয়েছে এই টেক জায়েন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’

আপডেট সময় ০৩:১৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২