ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

গুরবাজের ঝড়ো ফিফটি, একশ ছাড়ালো আফগানিস্তান

বাংলাদেশর বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে শুরু পেয়েছে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজের ফিফটি ও ইব্রাহিম জাদরানের দারুণ ব্যাটিংয়ে একশ ছাড়ালো দলটি।

পাওয়ার প্লেতে ৬৭ রান তোলে আফগানরা। ৫১ বলে অর্ধশত জুটি গড়েন দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম। এর মধ্যে ছক্কা মেরে ফিফটির দেখা পান গুরবাজ। ছয় চার ও তিন ছক্কায় পঞ্চাশ পূর্ণ করেন তিনি। এরপর দুইজন পূর্ণ করেন শতরানের জুটিও, মাত্র ৮৯ বলে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১১৭ রান। গুরবাজ ৭২ ও ইব্রাহিম ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টাইগারদের জন্য আজ লড়াইটা সিরিজ বাঁচানোর। কেননা প্রথম ম্যাচে ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে আফগানরা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত তাদের। প্রথম ওয়ানডের মতো আজও বৃষ্টির সম্ভাবনা আছে চট্টগ্রামে

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। তামিমের জায়গায় ঢুকেছেন নাঈম শেখ। বিশ্রামে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে আফগানিস্তান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি

গুরবাজের ঝড়ো ফিফটি, একশ ছাড়ালো আফগানিস্তান

আপডেট সময় ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩