ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বিএনপিকে অ্যামিবার সঙ্গে তুলনা করে যা বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি জোটে আসলে কতটি দল আছে, সেটা নিয়ে একটি পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে। মাস্টার্সের একটি থিসিস অন্তত হতে পারে—বিএনপি জোটে কখন কতটি দল। তারা অনেকটা অ্যামিবার মতো। অ্যামিবা কখনো নিজেকে দ্বিখণ্ডিত করে, বাড়ে। সুতরাং বিএনপি ও অ্যামিবার মধ্যে প্রচুর মিল খুঁজে পাওয়া যায়।

বৃহস্পতিবার (৬ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, শরিক ১২ কিংবা ৩৬ দলের নাম যদি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখস্থ বলতে পারেন তাহলে তাকে আমি ধন্যবাদ দেবো।

তিনি বলেন, ১২ কিংবা ৩৬ দলের নাম যদি মির্জা ফখরুল নিজে মুখস্থ বলতে পারেন— আপনারা (সাংবাদিক) কোনো সংবাদ সম্মেলনে তাকে একবার জিজ্ঞেস করবেন, আপনি দলগুলোর নাম মুখস্থ একটু বলেন—তিনি বলতে পারলে তাকে আমরা ধন্যবাদ জানাব।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ফিলিস্তিনি সাধারণ মানুষের ওপর ইসরাইলি সামরিক বাহিনী যেভাবে বিমান হামলা চালাচ্ছে, এতে প্রাণহানি ঘটছে, মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেখানে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেখানে পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশে পান থেকে চুন খসলেই বিবৃতি দেয় বা অনেক ক্ষেত্রে বিবৃতি বিক্রি করে, আর এ ক্ষেত্রে তারা নিশ্চুপ।

তিনি আরও বলেন, যেসব দেশ বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে অন্য দেশগুলোকে পরামর্শ দেয়, তাদেরও কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না। এটা দুঃখজনক। ফিলিস্তিনি শিশুদের পাথরের জবাবে ইসরাইলি বাহিনী বৃষ্টির মতো গুলি ছোড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

বিএনপিকে অ্যামিবার সঙ্গে তুলনা করে যা বললেন তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩