ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল তিনজনের, এখনো নিখোঁজ ১ আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে : প্রতিমন্ত্রী নুর যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আজ ঢাকা মাতাবেন অনুপম, থাকছেন আরও যারা

ঢাকার শ্রোতাদের গান শোনাবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও ব্যান্ড তালপাতার সেপাই। সঙ্গে থাকবেন বাংলাদেশের অর্ণব, ব্যান্ড মেঘদল ও হাতিরপুল সেশনস।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তারা। এর আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। কনসার্টে অংশ নিতে বুধবার দুপুরেই ঢাকায় এসেছেন অনুপম ও তালপাতার সেপাই।

চলতি বছরের শুরুতে বাংলাদেশে এসেছিলেন অনুপম। সেবার নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি।

এ দেশে গান পরিবেশন নিয়ে অনুপম বলেন, এর আগেও অনেকবার এসেছি বাংলাদেশে। এখানকার মানুষ আমায় টানে। এখানে গান করে আমি আনন্দ পাই। তাই ঢাকা থেকে ডাক পেলে মিস করতে চাই না।

অন্যদিকে জুন মাসেই ঢাকার শ্রোতাদের সামনে গেয়েছে পশ্চিমবঙ্গের ব্যান্ড ‘তালপাতার সেপাই’। ব্যান্ডটির ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলোর সুরে মুখরিত ছিল পুরো আলোকি কনভেনশন সেন্টার। এবারের কনসার্ট নিয়েও দারুণ আশাবাদী ব্যান্ডটি।

‘তালপাতার সেপাই’র ভোকাল প্রিতম দাস বলেন, গতবারের কনসার্টে দর্শকের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছিলাম। এবারও আশা করছি পাব। চেষ্টা করব পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করার।

জানা গেছে, বিকেল ৫টায় মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত ১১টার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান

আজ ঢাকা মাতাবেন অনুপম, থাকছেন আরও যারা

আপডেট সময় ১২:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩