ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

আগামী নির্বাচন হবে দেশের ভূমি রক্ষার: তথ্যমন্ত্রী

আগামী নির্বাচন হবে দেশের ভূমি রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করার নির্বাচন। আগামী নির্বাচন কীভাবে হবে, দেশে হামিদ কারজাই মার্কা কোনো সরকার আসবে? নাকি কোনো তাবেদারি সরকার বসিয়ে বিশ্ববেনিয়ারা তাদের স্বার্থ হাসিল করার জন্য অপচেষ্টা চালাবে, সেটির ফয়সালা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার (২৫ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তথ্যমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও লবিস্ট নিয়োগ করে বিবৃতি আনা এগুলো দেশবিরোধী অপতৎপরতা। এগুলো দেশদ্রোহিতার শামিল। যারা এই বিবৃতি নিয়ে কাজ করছে, তারা দেশদ্রোহিতার মতো কাজ করছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে কাজ করছে। দেশ থেকে সৈন্য পাঠানোর ক্ষেত্রে পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা যায়। কোস্ট গার্ড থেকেও যায়। বিষয়টি নিয়েও একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই কারণে গত কয়েক দিনে কিছু পেশাদার ‘বিবৃতি সংগঠন’ বিবৃতি দিয়েছে। যারা আমাদের মুক্তিযুদ্ধে পরাজিতদের বিচার বন্ধ করার জন্য বিবৃতি দিয়েছিল।

ড. হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি শনিবার (২৪ জুন) আমাদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছে বিষয়টি ভূয়সী প্রশংসনীয়। একদিকে দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, আরেকদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি প্রশংসা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

আগামী নির্বাচন হবে দেশের ভূমি রক্ষার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩