ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কোরবানির ঈদে ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি ৪ দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রবিবার (২৫ জুন) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উৎসব উদযাপনে ছুটি পাওয়ার বিষয়টি সকলের আইনগত ও নৈতিক অধিকার। সাংবাদিক ও সংবাদকর্মীরা ন্যায্য ছুটি থেকে বরাবরই বঞ্চিত।

গত ঈদুল ফিতরের সময়ে সরকার একদিন ছুটি বাড়লেও সাংবাদিকরা বর্ধিত সেই ছুটি ভোগ করতে পারেননি। মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি সরকার ১ দিন বাড়ালেও সংবাদমাধ্যমের মালিকরা তার তোয়াক্কা করেননি। এই পরিস্থিতিতে মালিক, সাংবাদিক ও সংবাদকর্মীদের সম্পর্কে চিড় ধরবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী অন্যান্য পেশার মতো সাংবাদিকরাও ন্যায্য ছুটি পাওয়ার দাবি রাখেন। এ ব্যাপারে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কোরবানির ঈদে ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

আপডেট সময় ১১:৫৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩