ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

অপু বিশ্বাসের র উপস্থাপনায় নাচবেন বুবলী

ঈদুল আযহায় সিনেমা হলে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‌‘প্রহেলিকা’। ঈদে সিনেমা হলের পাশাপাশি এই জুটিতে টিভিতেও দেখা যাবে। ‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে বিটিভিতে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

ঈদের এই আয়োজনে ‘আমার নাম মিস বুবলী’ ও প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মাহফুজ ও বুবলী। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে।

কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে।
ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসঙ্গীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান।

এছাড়াও ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। ৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচারিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

অপু বিশ্বাসের র উপস্থাপনায় নাচবেন বুবলী

আপডেট সময় ০৪:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩