ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন পীরগঞ্জে ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ, মেঝে-বারান্দায় চিকিৎসাসেবা বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সহযোগিতা চায় বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে রয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাক্ষাতে আসেন। এ সময় মন্ত্রী এ সহযোগিতা চান।  ড. মোমেন এলএনজি খাতে সম্ভাব্য সৌদি বিনিয়োগের দিকে নজর দিতে রাষ্ট্রদূতকে আহ্বান জানান। জবাবে রাষ্ট্রদূত সৌদি স্টেকহোল্ডারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূতের আলোচনায় পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় স্থান পায়। বৈঠকে সৌদি থেকে বাংলাদেশে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

সৌদি রাষ্ট্রদূত রিয়াদে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশন সম্পর্কে মোমেনকে অবহিত করেন। তিনি আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের অগ্রগতি সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী এ সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সৌদি রাষ্ট্রদূত বহুপাক্ষিক ফোরামে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনসহ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর ক্রমাগত সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানান। মোমেন বলেন, আমাদের জনগণ সৌদির প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

জ্বালানি চাহিদা মেটাতে সৌদির সহযোগিতা চায় বাংলাদেশ

আপডেট সময় ১১:০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২