ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না : মাহিয়া মাহি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। ছেলেকে নিয়েই তার সকল ব্যস্ততা। মাঝেমধ্যে যার ঝলক উঠে আসে সামাজিকমাধ্যমের পাতায়।সোশ্যাল মিডিয়ায় বেশ সরব মাহি। নিজের দৈনন্দিন জীবনের ভালোলাগা মন্দলাগা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। সোমবার, ১৯ জুন ভোর ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নায়িকা। যেটি ঘিরে উঁকি দিচ্ছে রহস্য।

ওই পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লিখেছেন, ‘মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না।’ হঠাৎ অভিনেত্রীর এমন মন্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই ভক্তদের।

ভোরে এই লেখা পোস্ট করার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মাহি। রহস্যময় এই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন অভিনেত্রী প্রশ্ন অনুরাগীদের।

রহস্যময় এই পোস্টের মাত্র ১০ ঘণ্টা আগে কুয়াকাটা যাবার কথা জানান তিনি। তারও ৪ ঘণ্টা আগে মাহি ভক্তদের জানান দেন, আর মাত্র ২ মাস পরেই জিম করে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন তিনি। তেমন ইঙ্গিতই ছিল তার পোস্টে।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না : মাহিয়া মাহি

আপডেট সময় ০১:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩