ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

বোরহানউদ্দিনে পুলিশী বাঁধার মুখে এমপি হাফিজ ইব্রাহিম

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা-২ আসন দৌলতখান বোরহানউদ্দিন উপজেলায় আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্ধ করার জন্য গতকাল রাত থেকেই মাঠ দখলে রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ।

আজ সকাল থেকে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে গতরাতেই ভোলায় এসে পৌছান সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। আজ সকালে নেতাকর্মীদের সাথে করে নিয়ে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে যাওয়ার পথে যুগীর ঘোল এলাকায় পুলিশের বাঁধার মুখে পরেন হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি বলেন,ভোলায় চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ক্ষমতাসীন দলের এমপিদের আত্মীয় স্বজনরা এই কোম্পানির দায়িত্ব পালন করছেন। হাফিজ ইব্রাহিম বলেন -আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজ আওয়ামীলীগ বন্ধ করে দিয়েছে,আমাদের অনেক নেতাকর্মীকে গতকাল ও আজ পিটিয়ে আহত করেছে। আর পুলিশ নিরাপত্তার অযুহাত দিয়ে আমাদের গতিরোধ করে দিয়েছে।

তিনি আরও বলেন, ইস্ট ইন্ডিয়া শাসন করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা এর জবাব দিবো ইনশাআল্লাহ। পরে ভোলা জেলা বিএনপির পার্টি অফিসে সংবাদ সম্মেলনে হাফিজ ইব্রাহিম বলেন ভোলা -২ আসনের বর্তমান এমপি আলী আজম মুকুল এলাকায় এতটা জনপ্রিয় যে আমি এলাকায় গেলে তার ভোট শূন্য হয়ে যাবে তাই লাঠিসোঁটা নিয়ে ভোট পাহারা দিচ্ছে। তিনি বলেন আমাকে আক্রমন করতে দৌলতখান বোরহানউদ্দিনে সন্ত্রাসী মহড়া দিচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করছে। এসময় তিনি সাংবাদিকদের একটি ভিডিও চিত্রে দেখান যে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ন সম্পাদক আবু নোমান, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির নেতা আকবর মিয়া, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর একান্ত সহকারী ও দৌলতখান উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল কাজী,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ,সহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

বোরহানউদ্দিনে পুলিশী বাঁধার মুখে এমপি হাফিজ ইব্রাহিম

আপডেট সময় ০৪:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২