সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে ব্যর্থ উপদেষ্টাদের অপসারণ করতে হবে :গণতান্ত্রিক বাম ঐক্য

গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে ২০ এপ্রিল ২০২৫ রোববার, সকাল ১০:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে “চাল তেলসহ নিত্যপণ্যের মূল্য নাভিশ্বাস উঠা উর্ধ্বগতি রোধ, সারাদেশে সর্বত্র চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনী কে কার্যকর করার দাবিতে সমাবেশ” অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও  সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সভাপতি কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র কেন্দ্রীয় নেত্রী নাজমা বেগম, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, আবদুল বারী ও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আমরুল হক প্রমানিক।

সমাবেশে বক্তারা বলেন, গত ৯ মাসে বাজার সিন্ডিকেট ভাঙ্গতে না পারা, মব সন্ত্রাস মাজার মন্দির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কল-কারখানা লুটপাট ভাংচুর অগ্নিসংযোগ বন্ধ করতে না পারা, সারাদেশে ভয়াবহ চাঁদাবাজি ও ছিনতাই বেড়ে যাওয়া, আইনশৃঙ্খলা বাহিনী কে কার্যকর করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা। যা গণঅভ্যুত্থানে পরবর্তী জন আকাঙ্ক্ষার সম্পূর্ন বিপরীত। স্বৈরাচার ও তার দোসর ব্যতিত সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের দূরত্ব বাংলাদেশের আকাশে কালোমেঘের অশনিসংকেত। ফ্যাসিস্টদের পুনর্বাসনের চক্রান্ত অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারিরা সুকৌশলে করে যাচ্ছে।

গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার ও প্রশাসনের সকল পর্যায়ে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারিদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে ব্যর্থ হলে সবার পরিনতি ভয়াবহ হবে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্ধারিত সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও ছিনতাই বন্ধে ব্যর্থ উপদেষ্টাদের অপসারণ করতে হবে :গণতান্ত্রিক বাম ঐক্য

আপডেট সময় ০৪:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫