ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান

যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন

ইউক্রেনে ব্যর্থতার চক্রে আটকে আছে রাশিয়া। পশ্চিমা সামরিক সহায়তায় পুষ্ট ইউক্রেনের পাল্টা হামলার কারণে দখল করা এলাকাগুলো থেকে প্রায়ই পিছু হটছে রুশ সেনারা। এর জবাবে রাশিয়ার পরমাণু হামলার ঝুঁকিও দেখছেন অনেকে।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২৫ অক্টোবর) ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, এ ধরনের কোনো বাড়াবাড়ি করা হলে তা হবে একটি গুরুতর ভুল। বুধবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরক যন্ত্র দিয়ে এই ধরনের হামলার পরিকল্পনা করছে এবং (সেই ধরনের কোনো হামলার ঘটনার জন্য) কিয়েভকে দায়ী করতে চাইছে।

উভয় দেশের পাল্টাপাল্টি এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি মনে করেন- রাশিয়া ডার্টি বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে যার দায় ইউক্রেনের ঘাড়ে চাপানো হবে। আর তাই বাইডেন সতর্ক করে বলেন: ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া অবিশ্বাস্যভাবে গুরুতর ভুল করবে।’

মঙ্গলবারও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেন তার নিজের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে। তবে পশ্চিমা ও ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে ভুল তথ্য এবং যুদ্ধের তীব্রতা আরও বাড়ানোর অজুহাত হিসাবে আখ্যা দিয়ে রাশিয়ার দাবি খারিজ করেছেন।

মঙ্গলবার বাইডেন বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি না যে, রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনের ঘাড়ে দোষ চাপাবে। আমরা এখনও এ বিষয়ে জানি না। তবে (রাশিয়া তা করলে) গুরুতর ভুল হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল

যেকোনো পরমাণু হামলা হবে ‘গুরুতর ভুল’: বাইডেন

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২