ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইভিএমের পরিপত্র জারি ইসির

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ইভিএমের নিরাপত্তা, ইভিএম ও সিল সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষা, ভোটকেন্দ্রে সিল পাঠানো এবং আইন অনুসারে নির্বাচনী কাগজপত্র সংরক্ষণে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পরিপত্রে বলা হয়, ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ রিটার্নিং অফিসারের কাছে যথাসময়ে পাঠানো অত্যাবশ্যক। ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী উপকরণ জেলা পর্যায়ে পৌঁছানোর পর জেলা ও পুলিশ প্রশাসন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর গত ১১ সেপ্টেম্বর মৃত্যুতে ফরিদপুর-২ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে বাংলাদেশ সংসদ সচিবালয়। এরপর নির্বাচন কমিশন (ইসি) এ আসনে আগামী ৫ নভেম্বর আসনটিতে উপনির্বাচন করতে তফসিল ঘোষণা করে। সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী। পরে তার নির্বাচনী আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। এ আসনের উপনির্বাচনে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইভিএমের পরিপত্র জারি ইসির

আপডেট সময় ১০:১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২