ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক

সার্ভার জটিলতার পরদিন সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৫ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হচ্ছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্টে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেনের ধীরগতি দেখা গেছে। রোব ও সোমবার টানা দুদিন সূচক পতনের পর আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সকাল সাড়ে ৯টায় যথারীতি বাজারটি লেনদেন শুরু হয়। প্রকৌশল খাতের শেয়ার দাম বৃদ্ধিকে কেন্দ্র লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল সাড়ে ১০টায়) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্ট দাঁড়িয়েছে।

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৬ পয়েন্ট দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এতে মোট ২ কোটি ৬৭ লাখ ৭৩ হাজার ৫টি শেয়ার কেনা-বেচা বাবদ ১৮৪ কোটি ৯৯ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে।

সোমবার সার্ভার জটিলতায় মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট লেনদেন হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৫৮ মিনিট লেনদেন হয়। এরপর সার্ভার জটিলতায় লেনদেন বন্ধ হয়। তারপর দুপুর ২ টা ১০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট মোট ২০ মিনিট লেনদেন হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী সূচক

আপডেট সময় ০২:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২