ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

‘নগদ’-এর শুভেচ্ছাদূত হলেন পরীমনি

মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর শুভেচ্ছাদূত হলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। দাম্পত্য জীবনের কোলাহলের মাঝেই নতুন সু-খবর দিলেন আলোচিত এই অভিনেত্রী।

সোমবার (৫ জুন) রাতে নিজের সোস্যাল হ্যান্ডেলের এক পোস্টে বেশকিছু ছবি দিয়ে বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই। ছবির ক্যাপশনে ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নায়িকা লিখেছেন, ফিরলাম, নগদে। ছবিতে নগদের চুক্তিপত্রে স্বাক্ষর করতে দেখা যায় তাকে। এ সময় নগদের মার্কেটিং বিভাগের প্রধান সাদাত আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পরীমনি বলেন, ‘নগদের সঙ্গে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলাম। শিগগিরই বিস্তারিত জানানো হবে এখানে কি কি করবো আমি।’

উল্লেখ্য, গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমাটি। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এর আগে গত ২০মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহের ইস্যু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে রীতিমত। এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে শোবিজ পাড়ায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

‘নগদ’-এর শুভেচ্ছাদূত হলেন পরীমনি

আপডেট সময় ১১:২৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩