ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ঘূর্ণিঝড় সিত্রাং : প্রভাব পড়েনি রেলে, যোগাযোগ স্বাভাবিক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশের রেল যোগাযোগে কোনো প্রভাব পড়েনি। রেলে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে। তবে প্রতিকূল আবহাওয়া তৈরি হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিয়ে রেখেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক আছে। সব ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে। ঘূর্ণিঝড়ের কারণে কোনো সমস্যা এখনও হয়নি। তবে যদি আবহাওয়া প্রতীকূল হয়, সেজন্য আমাদের ব্যবস্থা নেওয়া আছে।

আবহাওয়ার সবশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় সিত্রাং বর্তমানে পায়রা বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৮ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

ঘূর্ণিঝড় সিত্রাং : প্রভাব পড়েনি রেলে, যোগাযোগ স্বাভাবিক

আপডেট সময় ০৬:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২