ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

দিকহারা পথিকের মতো ছুটছি: বুবলী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকজনপ্রিয়তা পেয়েছেন তিনি। শুক্রবার (২ জুন) তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘প্রহেলিকা’র আয়োজনে এক প্রেস কনফারেন্সেরের চলচ্চিত্রের বাজেট প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছেন বুবলী।

জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয়ে আগের অর্থবছরে (২০২২-২৩) প্রস্তাবিত বাজেট ছিল ৬৩৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেটা হয়েছিল ৬৬২ কোটি টাকা। অর্থাৎ গেল বছরের তুলনায় চলতি বছর ৩৭ কোটি টাকা বরাদ্দ বেড়েছে সংস্কৃতি অঙ্গনে।

খবরটি খুশির হলেও, গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে এই ক্ষোভ ঝাড়েন এই বুবলী।

তিনি বলেন, বর্তমানে আসলেই আমরা দিকহারা পথিকের মতো ছুটছি। আমরা কি আসলেই চাই, এই ইন্ডাস্ট্রিটা এগজিস্ট করুক? সম্ভবত আমরা চাই না। কারণ, এন্টারটেইনমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে অনেক বড় একটা আশ্রয়ের বিষয়।

তিনি আরও বলেন, আমরা যে যাই করি না কেন, দিনের একটা সময় কিন্তু সিনেমা বলুন, গান বা নাটক যেটাই বলুন, তার কাছেই ফিরে যাই। বলতে গেলে এসবের মধ্যে একটু মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা করি। ক্লান্তি ভুলতে একটু হাসতে চাই, গুনগুন করে গাইতে চাই। কিন্তু এই সেক্টরটাই এই দেশে সবচেয়ে বেশি অবহেলিত। এগুলো নিয়ে ভাবার যেন কোনো সুযোগ নেই কারও। বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসেছে আমাদের।

এদিন ‘প্রহেলিকা’ ছবি নিয়ে প্রায় ঘণ্টা তিনেকের আনন্দময় ম্যারাথন আড্ডা দেন মাহফুজ-বুবলী। তাদের সঙ্গে আরও ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ঈদুল আজহায় মুক্তি পাবে মাহফুজ-বুবলী অভিনীত এই সিনেমাটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

দিকহারা পথিকের মতো ছুটছি: বুবলী

আপডেট সময় ০২:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩