ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয়: বাফুফে সভাপতি

নারী ফুটবলাররা যখনই বাফুফের ক্যাম্প ছাড়ছে ঠিক তখনই বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। সোমবার (২৯ মে) নিজের পদত্যাগপত্র তিনি বাফুফের কাছে প্রেরণ করেন।

অপরদিকে, দেশের ফুটবলের এমন পরিস্থিতিতে ছোটনের পদত্যাগ নিয়ে সংবাদধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বললেন, নারী দলের এই কোচের সরে যাওয়া একটি ধাক্কা হলেও সেটি পূরণ করা সম্ভব।

বাফুফে যখন চাপে রয়েছে ঠিক তখনই ছোটন দায়িত্ব ছেড়ে সংস্থাটির মানহানি করেছে বলেও মন্তব্য করেন বাফুফে সভাপতি  সালাউদ্দিন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমি আজ (২৯ মে) ছোটনকে ফোন করেছি। সে বলেছে যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না। কোনো সমস্যা থাকলে ছোটন আমার সঙ্গে কথা বলতে পারতো। আমার মনে হয়, বাফুফে যখন চাপের মধ্যে আছে, সেই সময়টাকে সে (ছোটন) বেছে নিয়েছে যাতে আমার ও আমার সংস্থার মানহানি হয়।’

এর আগে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে নারী দলের কোচ বলেন, আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

ছোটন দায়িত্ব ছেড়েছে যাতে আমার মানহানি হয়: বাফুফে সভাপতি

আপডেট সময় ০২:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩