ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক ২৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত মাদক ও বাল্যবিবাহ রোধে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা পবিপ্রবি’র ভেটেরিনারী অনুষদের মেইন গেট উদ্বোধন ও শিক্ষার্থীদের সেমিনার ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস, অভিনন্দন জানালেন স্পিকার দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির জীবিকার সন্ধানে সাগরে গিয়ে লাশ হলেন দুই জেলে, নিখোঁজ ২ ২০ হাজার বাড়ি নতুন করে নির্মাণের উদ্যোগ নেপাল সরকারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারিতে করার প্রস্তাব রাখা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১০

উত্তর মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশের ৪ কর্মকর্তা আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন এবং তামাউলিপাস রাজ্যের মধ্যে একটি মহাসড়কের পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যম ফেসবুকে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি জেরার্ডো প্যালাসিওস লেখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে ভ্রমণকারী ব্যক্তিরা বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এতে দশজন সন্দেহভাজন অপরাধী নিহত এবং চারজন কর্মকর্তা আহত হয়েছেন।

এই অঞ্চল সহিংসতার জন্য পরিচিত। দুই রাজ্যের মধ্যবর্তী রাস্তাগুলোতে প্রায়ই অপহরণ, গুম এবং ডাকাতির ঘটনা ঘটে।

এর আগে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে ৩ লাখ ৪০ হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে লক্ষাধিক। তবে এসব সংঘর্ষের ঘটনার জন্য অপরাধী চক্রকে দায়ী করা হয়।

সূত্র : এএফপি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে ভাতের হোটেল থেকে ইয়াবাসহ ২জন আটক

মেক্সিকোতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ১০

আপডেট সময় ০১:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩