ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

রাবির হলে সন্দেহজনক ঘোরাঘুরি, তরুণী আটক

রাবির হলে সন্দেহজনক ঘোরাঘুরি, তরুণী আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে চোর সন্দেহে শ্রাবণী আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়।

আটক শ্রাবণী আক্তার নাটোরের সিংড়া উপজেলার মমিনপুর গ্রামের ওসমান আলীর মেয়ে।

হল সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভুয়া পরিচয় দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রবেশ করেন শ্রাবণী আক্তার। পরে তিনি হলের ভেতরে ঘুরে বিভিন্ন কক্ষে উঁকি দিতে থাকেন। এতে ওই হলের ছাত্রীরা তাকে দেখে সন্দেহ করে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাধ্যক্ষকে খবর দেন। প্রাধ্যক্ষ হলে আসলে আটক শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু চাবি জব্দ করা হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কাইয়ুম কেয়া বলেন, আটক তরুণী হলের বিভিন্ন ফ্লোরে এলোমেলোভাবে ঘুরতে থাকেন। মেয়েরা অপরিচিত দেখে সন্দেহ করে আটক করে আমাকে খবর দেয়। পরে হল কর্তৃপক্ষ তাকে পুলিশে দিয়েছে। এ বিষয়ে নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, আটক নারীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে সব জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

রাবির হলে সন্দেহজনক ঘোরাঘুরি, তরুণী আটক

আপডেট সময় ১২:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩