ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ইন্টারপোলের কাছে বেনজীরের অবস্থান জানতে চেয়ে পুলিশের চিঠি পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা দ্বিতীয় বাংলাদেশি বংশদ্ভূত তানভীর শাহনেওয়াজ কানাডার ফেডারেল পার্লামেন্টে এমপি নির্বাচিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত গাড়িচালক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

মাদারীপুরে স্বামীর জমানো টাকা ও স্বর্ণালংকার নিয়ে আয়েশা বেগম (২০) নামে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রেমিক মাসুদ শিকদার (২৪) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে।

গত শুক্রবার সকালে বাবার বাড়ি থেকে মার্কেট করার কথা বলে পালিয়ে যায় ওই গৃহবধূ। তিনি উপজেলার দক্ষিণ দুধখালী এলাকার আজিজুল খানের কন্যা। এ ঘটনায় শনিবার স্বামী আমিনুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা আমিনুল ইসলামের সঙ্গে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আয়েশার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে স্বামীর সঙ্গে প্রায় বিরোধ চলে। এ বিষয়ে এলাকায় বসে একাধিকবার মীমাংসা করা হয়। পরে স্ত্রী আয়েশা শ্বশুর বাড়ি মুকসুদপুরে যায়।

কয়েকদিন শ্বশুর বাড়ি থাকার পর গত বৃহস্পতিবার বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর শুক্রবার সকালে স্বামীর বেশ কিছু টাকা ও স্বর্ণ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে স্বামী আমিনুল ইসলাম গতকাল রাতেই মাদারীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে স্বামী আমিনুল ইসলাম বলেন, গতকাল খোঁজাখুঁজি করে না পেয়ে প্রথমে আমরা থানায় ডায়েরি করেছি। আজকে খোঁজখবর নিয়ে জানতে পারেন, স্ত্রী আয়েশা উপজেলার ঘটমাঝি এলাকার আলমগীর শিকদারের ছেলে মাসুদের সঙ্গে পালিয়ে গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গতকাল স্বামী আমিনুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেছে। গৃহবধূ আয়েশাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ: কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

আপডেট সময় ০৩:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩