ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেনের খারকিভ-জাপোরিঝিয়ায় সিরিজ বিস্ফোরণ

ইউক্রেনের খারকিভ ও জাপোরিঝিয়া শহরে সিরিজ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ অক্টোবর) এই দুই ইউক্রেনীয় শহর দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মূলত রাশিয়ান বাহিনী গত কয়েক সপ্তাহে ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে। বিশেষ করে ইউক্রেনের বৈদ্যুতিক অবকাঠামো ও স্থাপনাগুলো লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে রাশিয়া।

পৃথকভাবে, খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ বলেছেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। অন্যদিকে জাপোরিঝিয়ায় বিস্ফোরণের তথ্য সেখানকার আঞ্চলিক গভর্নর অলেক্সান্ডার স্টারুক প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, মস্কো-নিযুক্ত ডেপুটি আঞ্চলিক গভর্নর কিরিল স্ট্রেমাসভ শুক্রবার বলেছেন, বৃহস্পতিবার গভীর রাতে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর খেরসনে একটি ফেরি ক্রসিংয়ে ইউক্রেনের রকেট আর্টিলারি আঘাত করলে চারজন নিহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

ইউক্রেনের খারকিভ-জাপোরিঝিয়ায় সিরিজ বিস্ফোরণ

আপডেট সময় ০৫:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২