ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন পরিবেশ আইন অমান্য বড়লেখার এস.আর ব্রিকসের ছাড়পত্র বাতিল চিপসের প্যাকেটে ইয়াবার চালান, বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক নথি সরানোর চক্র খুঁজতে গোয়েন্দা তদন্তের নির্দেশ বহুতল ভবনসহ সাড়ে ৫ কোটি টাকার সম্পদের মালিক আলিমউদ্দিন ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, উপকর কমিশনার লিংকন রায় বরখাস্ত ‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার

মাদারীপুরে অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহন জব্দ, দেয়া হচ্ছে মামলা

মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল, নসিমন, মাহিদ্র ট্রাক্টর, থ্রি হুইলারের বৈধ কাগজপত্র না থাকায় মামলা দেয়া হচ্ছে। পাশাপাশি বেশ কিছু যানবাহন জব্দ করে কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে। জেলায় অবৈধ যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম (বার) পিপিএম এর নির্দেশনায় স্থানীয় ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত এ বিশেষ অভিযান পরিচালনা করছে।

অভিযানের বিষয়ে মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. শওকত হোসেন বলেন,”মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম স্যারের নির্দেশনায় জেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধের লক্ষ্যে ট্রাফিক পুলিশের অভিযান চলমান রয়েছে। ট্রাফিক পুলিশের জনবল কম থাকায় প্রতিদিন এক এলাকায় অভিযান পরিচালনা সম্ভব নয়। তবে যখন যে এলাকায় অবৈধ যানবাহন চলাচল বেড়ে যায়, তখন সে এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এরই ধারাবাহিকতায় সকাল হতে দিনব্যাপী কালকিনি উপজেলার থানার মোড়, ভুরঘাটা বাসস্ট্যান্ড, রমজানপুর, সাহেবরামপুর সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, আটককৃত অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহন গুলো কালকিনি থানা হেফাজতে রাখা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান, এসআই মো. নাসিরুদ্দিন, সার্জেন্ট আসিবসহ ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির বিষয়টি এনসিপিতে ওপেন সিক্রেট: রাশেদ খাঁন

মাদারীপুরে অবৈধ ও কাগজপত্র বিহীন যানবাহন জব্দ, দেয়া হচ্ছে মামলা

আপডেট সময় ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩