ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি কানাডায় ভাইস চেয়ারম্যান সুমনের ১৩১ কোটি টাকার সম্পত্তি ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন হাকালুকির ‘হাওরখাল’ বিলের দর উঠল ৫০ লাখ ৫০ হাজার টাকা নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ডোনাল্ড ট্রাম্প পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নির্দেশনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আদিতমারীতে বিএনপির সমাবেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার

টুইটারের জনবল ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছেন মাস্ক

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার এখনও অধিগ্রহণ করেননি ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু টুইটার কেনার চুক্তি সম্পন্ন হলে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার পরিকল্পনা করছেন মার্কিন এই ধনকুবের।

ঠিক কী পরিমাণ কর্মী ছাটাই হবে সেটিও প্রকাশ হয়েছে। বলা হচ্ছে, টুইটারের প্রায় ৭৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করেছেন ইলন। এমনটাই দাবি করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। আর এতে টুইটারের কর্মীদের মধ্যে আশঙ্কার কালো মেঘ দানা বেঁধেছে।

কিন্তু ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, পরিকাঠামো খাতে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মাস্কের টুইটার কেনার প্রস্তাব দেওয়ার অনেক আগেই করা হয়েছিল।

বস্তুত, চলতি মাসের শেষে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনে ফেলতে হবে মাস্ককে। যুক্তরাষ্ট্রের আদালত টুইটার কেনার জন্য মাস্ককে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে।

তবে অক্টোবরের শুরুতে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠান কেনার সিদ্ধান্তে ফিরে আসেন ইলন মাস্ক। এসময় আগে যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি

টুইটারের জনবল ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছেন মাস্ক

আপডেট সময় ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২