ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

স্মিথ-পুজারার যে ভুলে ম্যাচ রইল বন্ধ

স্টিভ স্মিথ ও চেতেশ্বর পুজারার ভুলের কারণে খেলা বন্ধ রাখতে হলো বিশ কিছুক্ষণ। আম্পায়ারের নির্দেশে ভুল শোধরানোর পর আবার খেলা শুরু হয়। 

আসলে কাউন্টির প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন  স্টিভ স্মিথ। তিনি ও পুজারা খেলছিলেন সাসেক্সের হয়ে। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পুজারা। পাঁচে নামেন স্মিথ। হঠাৎই দুই আম্পায়ার পিটার হার্টলি এবং ক্রিস ওয়াটস লক্ষ করেন যে পুজারা এবং স্মিথের হেলমেটে ‘স্টেম গার্ড’ নেই। অর্থাৎ ঘাড়কে সুরক্ষিত রাখার জন্য হেলমেটের সঙ্গে যে ক্লিপ লাগানো থাকে, তা ছিল না।

তাই আম্পায়াররা তখনই খেলা বন্ধ রেখে হেলমেট বদলানোর নির্দেশ দেন। দ্বাদশ খেলোয়ার সঙ্গে সঙ্গে মাঠে দু’টি বিকল্প হেলমেট নিয়ে আসেন। তার পরে খেলা শুরু করেন আম্পায়াররা।

এই ম্যাচে মাত্র ৩০ রানে সাজঘরে ফেরেন স্মিথ। পুজারার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন। ইংল্যান্ডেরফাস্ট বোলার জশ টাং তাকে আউট করেন। তবে দুর্দান্ত খেলছেন পুজারা। দিনের শেষে তিনি ১২৭ রানে অপরাজিত। সাসেক্সের হয়ে নবম শতরান হয়ে গেল তার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

স্মিথ-পুজারার যে ভুলে ম্যাচ রইল বন্ধ

আপডেট সময় ১২:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩