ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সুদানে ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস

উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনীর সাথে দেশটির আধা-সামরিক বাহিনীর সংঘাত চলছে। আর এই সংঘাতে মধ্যে দেশটিতে ১০ লাখেরও বেশি পোলিও টিকা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

শিশুদের পোলিও ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে এই টিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনিবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে লুটপাটের ফলে দেশটিতে শিশুদের জন্য অতীব প্রয়োজনীয় ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিন ধ্বংস করা হয়েছে বলে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ শুক্রবার রয়টার্সকে জানিয়েছে।

ইউনিসেফের অফিস অব ইমার্জেন্সি প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হ্যাজেল ডি ওয়েট রয়টার্সকে এক ইমেইলে বলেছেন, ‘দক্ষিণ দারফুরে ১০ লাখেরও বেশি পোলিও ভ্যাকসিনসহ বহু সংখ্যক কোল্ড চেইন সুবিধা লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করা হয়েছে।’

রয়টার্স বলছে, ২০২২ সালের শেষের দিকে সুদানে পোলিওর প্রাদুর্ভাব দেখা দেয়। আর এই কারণে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ আফ্রিকার এই দেশটিতে টিকাদান ক্যাম্পেইন শুরু করে এবং গত এপ্রিলে সংঘাত ছড়িয়ে পড়ার সময় সংস্থাটি সেই কার্যক্রমের মাঝপথে ছিল।

পোলিও এমন একটি রোগ যা প্রধানত ৫ বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে থাকে। এই রোগের ফলে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। আফ্রিকাকে ২০২০ সালে বন্য পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। তবে মালাউই, মোজাম্বিক এবং সুদান গত বছর থেকে আবারও পোলিও আক্রান্ত হওয়ার কথা রিপোর্ট করতে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে সুদানে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ২৮টি হামলা হয়েছে। এছাড়া চলমান সংঘাতের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচিসহ সুদানে অসংখ্য মানবিক সহায়তা সংস্থা লুটপাটের মুখে পড়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সুদানে ১০ লক্ষাধিক পোলিও টিকা ধ্বংস

আপডেট সময় ১২:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩