সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

মেসিকে গালাগাল পিএসজি সমর্থকদের, নেইমারের বাসা ঘেরাও

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে মেসি যখন প্যারিসে ফিরেছিলেন, যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। বিমানবন্দর থেকে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে মেসি মেসি রব উঠেছিল সেদিন। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে অর্ভ্যথনা জানাতে সম্ভাব্য সবকিছুই করেছিল তারা। পাশার দান বদলাতেও সময় লাগলো না। সম্প্রতি মাঠে নিয়মিতই  এবার রীতিমতো পিএসজির সদর দপ্তরের বাইরে আর্জেন্টাইন তারকাকে নিয়ে সীমা ছাড়াল ফরাসি ক্লাবটির উগ্রপন্থী সমর্থকরা। সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে।

সম্প্রতি অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের জন্য পিএসজিতে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। এরপরই জানা গেল, চলতি মৌসুম শেষে প্যারিসের ক্লাবটির সঙ্গে ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। মেসির বাবা জর্জ মেসি নাকি এক মাস আগেই এ ব্যাপারে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছেন।

দলের এতো বড় তারকাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পর ধারণা করা হচ্ছে, ক্লাবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন এ তারকার। মেসির প্রতি ক্লাবের ক্ষোভ এখন বেশ স্পষ্ট। এবার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির সমর্থকরাও। বুধবার ক্লাবের হেডকোয়ার্টারের সামনে মেসির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন সমর্থকরা।

পিএসজির সমর্থকদের স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইতালিয়ান প্রভাবশালী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই স্লোগানের ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যায়, স্লোগানের পাশাপাশি গালাগালও দিচ্ছেন কেউ কেউ।

এদিকে, সমর্থকদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে পিএসজি। ক্লাবটির তরফে অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অপমানজনক কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানায় পিএসজি। ক্লাব সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে।

শুধু মেসি নয়, এদিন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বাসভবনের সামনেও বিক্ষোভ করেছে উগ্রপন্থী সমর্থকরা। তাদের দাবি, এই ব্রাজিলিয়ানকেও ক্লাব ছাড়তে হবে। একটি ভিডিওতে তাদের বলতে শোনা যায়, গেট আউট নেইমার। অর্থাৎ বেরিয়ে যাও নেইমার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

মেসিকে গালাগাল পিএসজি সমর্থকদের, নেইমারের বাসা ঘেরাও

আপডেট সময় ০২:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩