ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনে হামলার নির্দেশ দিতে পারে রাশিয়া’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি অফিস ক্রেমলিনে বুধবার (৩ মে) ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

ক্রেমলিনের দাবি, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেনের নাশকতাকারীরা দু’টি ড্রোন পাঠিয়েছে। তবে এসব দাবি অস্বীকার করেছে ইউক্রেন ফিনল্যান্ড সফরে থাকা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা পুতিন বা মস্কোর ওপর হামলা চালাই না। আমরা আমাদের নিজ দেশে লড়াই করি। আমরা আমাদের নিজস্ব শহর গ্রাম রক্ষা করছি।’

তবে ড্রোন হামলা চেষ্টার বিষয়টি নিয়ে রাশিয়ার ভেতর ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ‘জেলেনস্কিকে নিশ্চিহ্ন’ এবং সংসদের নিম্নকক্ষ ডুমার স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন ইউক্রেনের বর্তমান সরকারকে ‘ধ্বংস’ করে দেওয়ার কথা বলেছেন। এছাড়া জেলেনস্কির সঙ্গে কোনো ধরনের আলোচনা করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে রাশিয়া এখন ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরে হামলার নির্দেশ দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাভেল ফেলগেনহাওয়ার নামের এক সামরিক বিশেষজ্ঞ।

তিনি সোভিয়েত একাডেমি অব সাইন্সেস-এর জ্যেষ্ঠ গবেষক ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ সামরিক বিশেষজ্ঞ বলেছেন, ‘রাশিয়া যে অভিযোগ করছে এটি যদি সত্যি হয়, তাহলে কোন ড্রোন ব্যবহার করে হামলার ঘটনা ঘটেছে সেটি খুঁজে বের করা কঠিন হবে।’

তিনি আরও বলেছেন, ‘রাতের বেলা, পুতিন ক্রেমলিনে থাকেন না, তিনি সেখানে কাজের জন্য যান, বসবাস করেন না।’

এ সামরিক বিশেষজ্ঞ জানিয়েছেন, রুশ কর্মকর্তারা যে প্রতিশোধ নেওয়ার কথা বলছেন, সেটি হতে পারে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনে হামলার জন্য নিজ সেনাদের নির্দেশ দিতে পারে রাশিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনে হামলার নির্দেশ দিতে পারে রাশিয়া’

আপডেট সময় ০১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩