ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

সিঙ্গাপুর জয় করা কিশোরীদের বিমানবন্দরে মিষ্টিমুখ

সিঙ্গাপুরকে হারিয়ে দ্রুতই হোটেলে ফিরতে হয়েছে রুমা-প্রীতিদের। সিঙ্গাপুর সময় ভোররাত সাড়ে তিনটায় ফ্লাইট। ইউএস বাংলার ফ্লাইটযোগে ঢাকায় আজ সকাল সাড়ে ছয়টায় পৌঁছায় সিঙ্গাপুর জয় করা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অ-১৭ নারী ফুটবল দলকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি সবার হাতে একটি করে ফুলের স্টিক তুলে দেন।

ফুলেল শুভেচ্ছার পাশাপাশি এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া দলের সবাইকে মিষ্টিমুখ করান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তবে নির্বাহী কমিটির কেউ বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। জানা গেছে, ছুটির দিন ও খুব সকালে দল পৌঁছানোয় অনেকের ইচ্ছে থাকলেও যেতে পারেননি।

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ‘ডি’ গ্রুপে ছিল। প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ ও পরের ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন দলের মধ্যে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

সিঙ্গাপুর জয় করা কিশোরীদের বিমানবন্দরে মিষ্টিমুখ

আপডেট সময় ০১:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩