সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

বাংলাদেশ জাতীয় দলের হয়ে আর কাজ করতে দেখা যাবে না জেমি সিডন্সকে। সাকিব আল হাসান-তামিম ইকবালদের সঙ্গে কাজ না করলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন একসময়ের এই হেড কোচ। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন খোদ সিডন্সই।

নিজের ফেসুবক পোস্টে জেমি সিডন্স লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটির পর ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। বিসিবির সঙ্গে কথা বলেই পরবর্তী তরুণ প্রজন্মের (বাংলাদেশ ‘এ’ এবং টাইগার্স দল) সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। আমি মনে করি, তাদেরকে দেওয়ার মতো আমার অনেক কিছুই আছে।’

আরও বলেন, ‘আমি তরুণ ক্রিকেটারদের কোচিং করাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। বিসিবি এখন তা বাস্তবায়ন করতে যাচ্ছে। জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমি বুঝি, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং ট্রেইনিংয়ের সূচনা হয় মিরপুরের নেটে।’

dhakapost

জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সর্বশেষ দ্বিতীয় দফায় গেল বছর ঢাকায় আসেন জেমি সিডন্স। নিয়েছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচের দায়িত্বভার। তবে বোর্ডের তরফে তখন থেকেই আভাস মিলছিল, সিডন্সকে এইচপি, বাংলা টাইগার্স এবং ‘এ’ দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিতে চায় তারা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একবার জানিয়েছিলেন, ‘আমরা ঠিক করেছি জেমি সিডন্সকে এইচপি, ‘এ’ দল ও টাইগার্সে নিয়ে আসব।’ এতদিন সেটা কাগজে কলমে না হলেও অবশেষে হতে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না সিডন্স

আপডেট সময় ০১:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩