ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’ পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের

শুরু হচ্ছে শিরোপার লড়াই, প্রথম দিনে আবাহনী-মোহামেডান দ্বৈরথ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের লিগ পর্ব শেষ হয়েছিল ঈদের আগেই। এরপর ঈদুল ফিতরের কারণে দীর্ঘ ছুটি পান ক্রিকেটাররা। আগামীকাল পহেলা মে (সোমবার) আবাহনী ও মোহামেডানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ছয় দলের সুপার লিগ পর্ব। একই দিন থেকে শুরু হবে রেলিগেশন লিগও।

আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে আগের সেই উত্তাপ না থাকলেও ঘরোয়া ক্রিকেটের যারা খোঁজখবর রাখেন, তাদের কাছে এখনো আকাঙ্ক্ষিত চিরপ্রতিদ্বন্দ্বীর এই দ্বৈরথ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টা থেকে। সুপার লিগে প্রতিদিন তিনটি করে ম্যাচ থাকছে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে খেলা মাঠে না গড়ালে আছে রিজার্ভ ডেও। আর প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।

এবারের আসরে সুপার লিগের ৬টি দল হলো, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার’

শুরু হচ্ছে শিরোপার লড়াই, প্রথম দিনে আবাহনী-মোহামেডান দ্বৈরথ

আপডেট সময় ০১:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩