ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত? মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ

৬ লাখ টাকার মাছ বিষ প্রয়োগে ধ্বংস, থানায় অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জে জঞ্জার বিল নামে একটি জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ ধ্বংস করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে জলমহালের ইজারাদার সুধা রঞ্জন সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণুপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ১৪২৭ বাংলা সন হইতে ১৪৩২ বাংলা (৬ বছরের জন্য) পর্যন্ত ভূমি মন্ত্রনালয় হতে লীজ প্রাপ্ত হয়ে মাছ চাষ করে আসছে। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর ৬ টার মধ্যে যেকোনো সময়ে কে বা কাহারা রাতের আধাঁরে মৎস্যজীবিদেরকে আর্থিক ক্ষতি সাধন করার জন্য জলমহালে বিষ প্রয়োগ করেছে। সকালে পাহারাদার বিলে মাছ মরে ভাসতে থাকে দেখে বিষ্ণুপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ও ইজারাদার সুধা রঞ্জন সরকারকে অবগত করলে তিনি জামালগঞ্জ থানায় এসে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আরো উল্লেখ করে বলেন, বিষ ক্রিয়ায় জলমহালটির প্রায় ৬ লাখ টাকার মাছ ধ্বংস করার পাশাপাশি বিষ প্রয়োগকারী অজ্ঞাতনামা দূর্বৃত্তরা যে কোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে জলমহালের ইজারাদারসহ দায়িত্বে থাকা সকল লোকজন চরম আতঙ্কে আছেন।

এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, জঞ্জার বিল নামে জলমহালে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ ধ্বংস করার একটি অভিযোগ আমরা পেয়েছি, পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করছি, জড়িত কাউকে প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম

৬ লাখ টাকার মাছ বিষ প্রয়োগে ধ্বংস, থানায় অভিযোগ

আপডেট সময় ০৭:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩