ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রাজশাহীতে পাচারকালে বিষ্ণু মূর্তি উদ্ধার

রাজশাহীতে ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কষ্টি পাথরের এই মূর্তির আনুমানিক বাজার মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে মূর্তিটি উদ্ধার করা হয়। পরে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

মতিউল ইসলাম মন্ডল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী-১ বিজিবির একটি দল পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কে গাড়ি তল্লাশী করে। এসময় ৭৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় মালিকবিহীন মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে কষ্টি পাথরের মূর্তির মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

রাজশাহীতে পাচারকালে বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট সময় ১২:৪৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩