ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

দৌলতখানে মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয়কারী দুই প্রতারক আটক

ভোলার দৌলতখানে উপজেলা মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দুই প্রতারককে আটক করেছে জেলে পল্লী।বৃহস্পতিবার রাত ৯ টার দিকে চরপাতা ও মেদুয়া ইউনিয়নের মধ্যবর্তী মুন্সির হাট এলাকায় এই ঘটনা ঘটে।

শুক্রবারে দুপুরে দৌলতখান থানায় (জেলে) আবুল কালাম বাদী হয়ে মো: আজাদ হোসেন ও ইব্রাহিম ওরফে রাসেলকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য মৎস্য অফিসের লোক পরিচয়ে মেঘনায় নৌকা নিয়ে অভিযান চালানোও পরে জেলেদের কাছ থেকে টাকা এবং অভিযানে আটককৃত মাছের বস্তা নিয়ে চলে যাবার সময় আজাদ ও ইব্রাহিম নামের দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে মেদুয়া মুন্সির হাট এলাকার জনগন। জনতার হাতে আটকের পর আজাদ নিজেকে মোহনা টিভি, পর্যবেক্ষণ ও জেটিভির সাংবাদিক ও রাসেল নিজেকে সমাজসেবক বলে দাবি করেন।

স্থানীয় জেলেরা জানান, প্রায়ই এই এলাকায় এসে এধরনের কর্মকান্ড করতো। অভিযান কালে ছোট ছোট নৌকা আটক করে জেলেদের বোকা বানিয়ে ইতোমধ্যে তারা কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মাছ ব্যবসায়ী জানান, অভিযুক্তরা নিজেদের মৎস্য অফিসার ও পুলিশ পরিচয় দিয়ে ভোলার ব্যাংকের হাট এবং ইলিশা সড়কে মাছ পরিবহনকারী গাড়ি আটক করে বহু বেপারিকে পথে বসিয়ে দিয়েছে।

দৌলতখান সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাঈন বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমি এবং পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

দৌলতখানে মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয়কারী দুই প্রতারক আটক

আপডেট সময় ০৫:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩