ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকায় আসছেন থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি ঢাকায় আসবেন। তার সফরের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা চলছে। আশা করছি, সফরটি এ মাসের শেষের দিকে হবে।

কূটনৈতিক সূত্র বলছে, দুই দিনের সফরে আগামী ২৯ অক্টোবর ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি। তার সফরে চলতি বছরে ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যেসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর ফলোআপ থাকবে।

সূত্র আরও বলছে, থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারির সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে উভয়পক্ষ। এ ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রসঙ্গ আলোচনায় থাকতে পারে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, বাংলাদেশ-মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ এ সংকট নিয়ে আলোচনার সুযোগ কাজে লাগাতে পারবে ঢাকা। কেননা, দেশটির আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ঢাকায় আসছেন থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি

আপডেট সময় ০১:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২