ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান

কুমিল্লায় এক মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় আজহারুল নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মামলার বিবরণে সুএে জানা যায়- ২০১২ সালের ১৩ মার্চ এজাহারকারী মোঃ নুরুন্নবীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পায় যে, একজন লোক ভারতীয় সীমান্ত হতে মাদকদ্রব্য সংগ্রহ করে মাদক বিক্রির জন্য বালুতুপা দিয়া শহর অভিমুখে আসাবস্থায় চাপাপুর চৌরাস্তার পূর্বপাশে পাকা রাস্তায় পৌছলে বর্ণিত আসামি আজহারুলের ডান হাতে বাজারের ব্যাগসহ হাটিয়া যাওয়ার সময় আসামিকে চ্যালেঞ্জ করলে দৌড়াইয়া পালাতে চেষ্টা করিলে হাতেনাতে আটক করিয়া ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর রক্ষিত ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী মডেল থানার টিএসআই মোঃ নুরুন্নবী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারার বিধানমতে মামলা রুজু করিলে ২০১২ সালের ৫ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসিলে রাষ্ট্র পক্ষে মানীত ১০জন সাক্ষীর মধ্যে ০৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামি আজাহারুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রাষ্ট্র পক্ষে বিজ্ঞ কৌশলী মোঃ জাকির হোসেন আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. মোহাম্মদ ইসমাইল। রায় ঘোষনাকালে আসামি পলাতক ছিলেন।

এদিকে, ২০১৫ সালের ১৩ আগস্ট ৩৫০ পিছ ইয়াবা দখলে রাখার অভিযোগে মোঃ কফিল উদ্দিন নামের একজনকে সাত বৎসরের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। রায় ঘোষনাকালে আসামি মোঃ কফিল উদ্দিন পলাতক ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

কুমিল্লায় এক মাদক ব্যবসায়িকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৮:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩