আজ ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১৯ রমজান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, ফার্মেসীতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও ঔষধের গায়ের মূল্য কেটে বেশি দামে বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়।
বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা 

























