ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা ইকোপার্কের অর্থ লোপাটে বেপরোয়া মিরসরাই রেঞ্জ কর্মকর্তা নওশাদ বড় দরপতনের পর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল স্বর্ণের দাম এত বিতর্কের পরও কীভাবে গুরুত্বপূর্ণ পদে কাস্টমস কর্মকর্তা আহাদ? ‘সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ’: তথ্যমন্ত্রী ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনের প্রতিবাদ, ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের বরিশাল-পিরোজপুরে ১৭ প্রকল্পে ১৬৪৭ কোটি লুট, নেতৃত্বে পাঁচ প্রভাবশালী ‘দানব’ টানা পাঁচ দিন শুষ্ক থাকবে আবহাওয়া, তাপমাত্রা নিয়ে পূর্বাভাস কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, প্রভাসের সঙ্গে সালমান খান মোস্তাফিজের জোড়া শিকারে দুবাই ক্যাপিটালসের জয়

কুমিল্লায় র‌্যাবের অভিযানে আমতলী থেকে গাঁজাসহ আটক ৫

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১০ এপ্রিল ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাপাইকাপ গ্রামের সেলিম মিজি এর ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২০), ২। একই থানার বাটুরা গ্রামের আবু তাহের পাটোয়ারী এর ছেলে সুজন পাটোয়ারী (৩০); ৩। কির্ত্তনখোলা গ্রামের মৃত সিরাজ এর ছেলে রবিউল গাজী (৩২); ৪। ছয়ছিলা গ্রামের মনির মিজি এর ছেলে আলামিন মিজি (২৫) ও ৫। মৃত হোসেন কাজী এর ছেলে সাব্বির হোসেন (১৯)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপ ব্যবহার করে চাঁদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের ওপর নজরদারি বাড়াতে চীন-পাকিস্তানের মহাকাশ সহযোগিতা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে আমতলী থেকে গাঁজাসহ আটক ৫

আপডেট সময় ০১:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩