ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

মঙ্গলবার এনডিপি ও জমিয়তে ওলামার সঙ্গে বিএনপির সংলাপ

সরকার বিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে দ্বিতীয় দফায় ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। 

মঙ্গলবার (১৮ অক্টোবর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১১টা থেকে পৃথকভাবে দুটি দলের সঙ্গে সংলাপ শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথমে সকাল ১১টা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বেলা ১২টায় জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ করবে বিএনপি। দুটি বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান অংশ নেবেন।

জানা গেছে, ইসলামী ঐক্যজোট, ডেমোক্রেটিক লীগসহ ১১টি দলের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করবে বিএনপি। আর প্রথম দফায় ২৩টি দলের সঙ্গে সংলাপ করে বিএনপি। দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা দেওয়া হবে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

মঙ্গলবার এনডিপি ও জমিয়তে ওলামার সঙ্গে বিএনপির সংলাপ

আপডেট সময় ০২:৪৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২